Latestরাজনীতি

‘আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন’—স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করতে চায় সরকার। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার তাকে ফেরত পাঠাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অনেক আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

মন্ত্রী বলেন, আইনানুগ প্রক্রিয়া ও দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে—এমন প্রত্যাশা সরকারের রয়েছে। তার ভাষায়, সরকার চায় তিনি দেশে এসে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হন।

সংলাপটি আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। এতে সভাপতিত্ব করেন মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন উবায়দুল্লাহ বাদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *