ইরান নিয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্য – citynews96
LatestNewsআর্ন্তজাতিক

ইরান নিয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্য

প্রথম হামলা শুরু হওয়ার অনেক আগে থেকেই ইরানের সাথে যুদ্ধ সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিকর এবং পরস্পরবিরোধী কথা বলে এসেছেন। সোমবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যুদ্ধ বন্ধ নিয়েও তিনি পরস্পরবিরোধী মন্তব্য করেছেন।

সোমবার বিকেলে বড় খবর ছিল- যুদ্ধ প্রায় শেষ হতে চলছে – অন্তত ট্রাম্পের মন্তব্য দেখে।

সিবিএস নিউজের সাথে একটি ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “আমি মনে করি যুদ্ধটি সম্পূর্ণ, প্রায় সম্পূর্ণ।”

কিন্তু প্রায় একই সময়ে এক্স-এ প্রতিরক্ষা বিভাগের দ্রুত প্রতিক্রিয়া অ্যাকাউন্টে ট্রাম্পের বরাত দিয়ে পোস্ট করা হয়েছে, “আমরা কেবল লড়াই শুরু করেছি।”

তবে সোমবার রাতে আরেক দফা বক্তব্য পরিবর্তন করেছেন ট্রাম্প।

ফ্লোরিডার হাউস রিপাবলিকানদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেছেন, “আমরা ইতিমধ্যেই অনেক দিক থেকে জয়ী হয়েছি, কিন্তু যথেষ্ট জয় পাইনি। তবে সেই চূড়ান্ত জয় অর্জনে আমরা আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ যা, এই দীর্ঘস্থায়ী বিপদ চিরতরে শেষ করে দেবে।”

সেই ভাষণের কয়েক মিনিট পরেই, ট্রাম্প আবারও এক সংবাদ সম্মেলনে এই জয়কে অসম্পূর্ণ বলে অভিহিত করেন।

তিনি বলেছেন, “শত্রু সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না। আমরা এখনই এটিকে একটি অসাধারণ সাফল্য বলতে পারি — যেহেতু আমরা সেই পর্যন্ত চলে গেছি। …অথবা আমরা আরো এগিয়ে যেতে পারি এবং আমরা আরো এগিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *