Latestসমগ্র বাংলাদেশ

রামপুরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা: পূর্বনোটিশ ছাড়াই চাকরিচ্যুত করার প্রতিবাদে রাজধানীর রামপুরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৮ জুন) দুপুরের দিকে রামপুরা এলাকায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

তীব্র গরমের মধ্যে শ্রমিকদের এই আকস্মিক অবরোধের কারণে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা।

যান চলাচল বন্ধ, চরম ভোগান্তি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিটিভি সেন্টারের সামনে ‘টেক্সাস ড্রেসেস লিমিটেড’ নামক একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। শ্রমিকদের অবরোধের কারণে মালিবাগ-রামপুরা-বাড্ডা রুটের গুরুত্বপূর্ণ সড়কের এক পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শ্রমিকদের অভিযোগ ও ৫ দফা দাবি

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, শ্রম আইনের তোয়াক্কা না করে কোনো ধরনের পূর্বনোটিশ বা বকেয়া পাওনাদি পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ বেআইনিভাবে তাদের চাকরিচ্যুত করেছে। চাকরি হারিয়ে জীবিকা নির্বাহের সংকটে পড়েই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের হুঁশিয়ারি: “দাবি আদায় না হওয়া পর্যন্ত বিটিভি ভবনের সামনে বিক্ষোভ মিছিল এবং সংশ্লিষ্ট কারখানা ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।”

বিক্ষোভ চলাকালীন শ্রমিকদের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। তবে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *