“হানিফ পরিবহনের মালিক কফিল উদ্দিন আর নেই”
হানিফ পরিবহনের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কফিল উদ্দিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
